র‍্যাবের জালে ছাত্রলীগ নেতা আফ্রিদি

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে (২৬) আটক করেছে র‍্যাব। রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের কাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করেন র‍্যাব-৯ এর সদস্যরা। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফ্রিদির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights