কাশিমপুরে জামাতের কর্মীসমাবেশ
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, এই ভিশনকে সামনে রেখে কাশিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা শাখার উদ্যোগে ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকার সময় সারদাগঞ্জ ডিবিএল মসজিদ মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জনাব মোঃ খায়রুল হাসান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫ বছর ফ্যাসিবাদ সরকার আমাদের ভালো কাজকে জাতির সামনে উপস্থাপন করতে দেননি, অথচ এই ১৫ বছর তারা সন্ত্রাস, ঘুম, খুন, হত্যা,লুটতরাজ ফ্যাসিবাদ কায়েম করেছে। অবশেষে ১৮ লাখ কোটি টাকা ঋনের বোঝা চাপিয়ে দিয়ে পালিয়ে গেলেন।
এসময় তিনি আরো বলেন,
প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই। দেশের জনগনই আওয়ামী লীগকে মন থেকে নিষিদ্ধ করে দিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা শাখার তত্ত্বাবধায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাত নেতা আক্তার হোসেন, আতাউর, আবুল কালাম , শহীদুল ইসলান রতন, আব্দুল খালেক, আনিসুর রহমানসহ কাশিমপুর মেট্রো থানার ১-৬ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সবশেষ বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হলো খুন, ঘুম, হত্যা, সন্ত্রাস, দূর্নীতি, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হলো তরুণ ছাত্র সমাজের বাংলাদশ। আগামীর বাংলাদশ হলো জামাত ইসলামির বাংলাদেশ।
