ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভূমিধসে নিহত ১৫, আহত ২৫

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় একটি স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

পশ্চিম সুমাত্রা প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, ওই খনি ক্ষেত্র থেকে পাওয়া তথ্য মতে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন এখনও নিখোঁজ। তিনজন আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল।

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুমাত্রার একটি প্রত্যন্ত এলাকায় ভারী বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটে।
ছোট আকারের এবং অবৈধ খনি হওয়ার ফলে ইন্দোনেশিয়ায় প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এমনকি খনিজ সম্পদ প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণেও কর্তৃপক্ষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights