সেই বাড়িটি বিক্রি করে দিচ্ছেন রোনালদো!

অনলাইন ডেস্ক
ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। ৩৮ বছর বয়সী এই ফুটবলার ২০২৫ সাল পর্যন্ত সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করেন। ২০২৩ সালের জানুয়ারি শুরু থেকেই ক্লাবটির হয়ে নতুন যাত্রা শুরু করেন তিনি।

কাতার বিশ্বকাপ শুরুর আগে বহুল আলোচিত-সমালোচিত এক সাক্ষাৎকারে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন রোনালদো। এর কয়েক দিনের মধ্যে ‘দুপক্ষের সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।

ইউনাইটেড ছাড়ার পর প্রায় দেড় মাস ক্লাবহীন ছিলেন রোনালদো। তারপরই যোগ দেন এশিয়ান ক্লাবটিতে। রিয়াদের ক্লাব আল নাসেরে যোগ দেয়ার পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানসহ সপরিবারে বসবাস শুরু করেন তিনি।
এতে ইংল্যান্ডের অ্যাল্ডারলি এডজে অবস্থিত তার চেশায়ার ম্যানশন বিক্রি করে দিতে চাইছেন। রোনালদোর বয়স এখন ৩৮ বছর, ক্যারিয়ারের শেষ প্রান্তে। আবার কোনো ইংলিশ ক্লাবে ফেরার সম্ভাবনা নেই তার। তাই বিক্রি করে দিতে চাইছে বাড়িটি। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫.৫ মিলিয়ন পাউন্ড (৬.১ মিলিয়ন ডলারের বেশি)।

রোনালদোর ওই প্রাসাদে রয়েছে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম, একটি উচ্চ প্রযুক্তির জিমনেসিয়াম, বড় সুইমিং পুল, জ্যাকুজি, বিশাল কিচেন ও একটি সিনেমা রুম। এছাড়া টেনিস কোর্ট ও বিশাল পার্কিং ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights