দূর্গাপূজা উপলক্ষে সুবর্ণচরে বিএনপির সম্প্রীতি সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে পূর্জা পালন করতে পারে সে উপলক্ষে সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেল টায় ৫ টায় সুবর্ণচর উপজেলার চরবাটা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল খায়ের আকাশের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর নবী চৌধুরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির
বিএনপির যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন মেম্বার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, সাংগঠনিক নিজাম উদ্দিন ফারুক, সহসভাপতি কাজী আলমগীর, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম আজাদ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, বিএনপি নেতা ইসমাইল হোসেন।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী অশ্রু, রিয়াজ মাওলা চৌধুরী, মিজানুর রহমান ফয়সাল, রবিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, যুগ্ন আহবায়ক সারওয়ারর্দী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক,সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আবু তাহের, চরজব্বর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফ, চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, সাঃ সম্পাদক নুর মোহাম্মদ ভুট্টু, ২ নং চর বাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হিন্দুরা আমাদের ভাই, যে যার ধর্ম পালণ করবে, ইসলাম ধর্মে বৈষম্যের কোন স্থান নেই, অন্য কোন দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে তাই দূর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজা মন্ডপ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা পাহারা দিবে। যে কো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights