জবির নীলফামারী জেলা ছাত্রকল্যাণের সভাপতি আকিব, সম্পাদক স্বপন

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ মো: আকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১৬তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন স্বপন।

শনিবার (২৮ সেপ্টেম্বর ) নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সংসদের প্রধান উপদেষ্টা মো: হাফিজুল ইসলাম, রিফাত রাজ, মোফাচ্ছেরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২১ সদস্যের এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে মোঃ সজিব শাহরিয়ার, মোছাঃ শান্তনা আক্তার মিষ্টি, মোঃ সুমন রহমান, মোঃ মিন্টু ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ শাহজাহান খান, মোছাঃ ফারিয়া জান্নাত, মোঃ শাহিন ইসলাম সুমন, মোঃ জাহিদ হাসান।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আইনুল ইসলাম, মৃত্তিকা রায় বর্ষা, মোঃ সিফাত সাকিব, মোঃ আরিফ ইসলাম, মোঃ মিজু ইসলাম, মোঃ নাসির ইসলাম, মোঃ রায়হান ইসলাম।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাইজিং বিডির সংবাদদাতা লিমন ইসলাম এবং দপ্তর সম্পাদক সমাজকর্মের সেলিম রেজা সীমান্ত।

প্রচার সম্পাদক লিমন ইসলাম বলেন, ঢাকার জবির বুকে নীলফামারীর ছাত্রকল্যাণ ২য় স্বাধীন বাংলায় পূর্বের সকল রীতিকে ভেঙে নতুন ধারায় কাজ করবে শিক্ষার্থীদের স্বার্থে। সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে সকলের প্রচেষ্টায় নীলফামারী ছাত্রকল্যাণ তার সকল কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপ্নন বলেন, নীলফামারী ছাত্রকল্যাণের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণে আগ্রহী করে তুলবো। সবাইকে এক সাথে নিয়ে আমাদের নীলফামারী জেলার ছাত্র কল্যাণ সংগঠনকে জবির বুকে একটা সুসংগঠিত সংগঠন হিসেবে তুলে ধরতে চাই। এতে আমাদের সকল সিনিয়র ভাই এবং আপুদের সর্বাত্মক সহযোগিতা চাই।

সভাপতি সাঈদ আকিব বলেন, নীলফামারী জেলা ছাত্র কল্যান পরিষদে আমি যে দায়িত্ব পেয়েছি এটা আমার নিকট অন্যতম একটা গুরু দায়িত্ব। আমি এই পরিবারে সকল সদস্যকে সাথে নিয়ে কল্যাণমূলক কাজ করে এগিয়ে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights