পৃথক ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুটি পৃথক ঘটনায় নুরুল আবছার (৬৫) নামে এক বৃদ্ধ ও মঈনুদ্দিন আহমদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মঈনুদ্দিন রাউজানের হলদিয়া এলাকার জিলহজ্ব উদ্দিনের পুত্র। আবছার রাউজান পৌরসভার দক্ষিণ গহিরার শাহ আলম মুন্সি বাড়ির প্রয়াত আনসুর আলীর ছেলে।

রাউজানের হলদিয়া এলাকার বাসিন্দা দিদারুল আলম জানান, রবিবার দুপুরে মঈনুদ্দিন মামাতো ভাইয়ের সাথে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এসময় তার মামাতো ভাই তার মাকে জানালে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাউজান হাইওয়ে থানার ইনচার্জ ওবাইদুল হক জানিয়েছেন, সকাল পৌনে ৯টার দিকে রাউজান পৌরসভার জানালীহাট এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে প্রাইভেট কারের ধাক্কায় গুরত্বর আহত হন নুরুল আবছার। পরে তাকে উদ্ধার করে স্থানীয় জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights