চট্টগ্রাম কলেজে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ছাত্র রাজনীতি বন্ধ, হল সংস্কারসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই বিপ্লবের মূল হাতিয়ার নয় দফার অন্যতম দাবি ছিলো ছাত্ররাজনীতি বন্ধ করা। এই নীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে সুরক্ষিত রাখতে অপরিহার্য। আমরা চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রদের অধিকার সংরক্ষণে ছাত্রসংসদ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। দলীয় রাজনীতির অপব্যবহার ও সহিংসতা আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত হয়েছে।’

শিক্ষার্থীদের পাঁচ দফা হলো- ‘কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা, শহিদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোন স্থাপনার নামকরণ, হল সংস্কার, আওয়ামী সরকারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতি প্রদান করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights