মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আকতারুজ্জামান জানান, প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights