চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে মো. শাহাজান প্রকাশ আকাশ নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার রাত ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জুছায়া আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মো. শাহাজান প্রকাশ আকাশ নগরের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের সোর্স ছিলেন। সোর্স পরিচয়ে এলাকায় বিভিন্ন মানুষজনকে হয়রানি করে আসছেন। পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন ভাসমান দোকান, শিল্প-কারখানাসহ মানুষকে ভয়ভীতি দেখি চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে পুলিশের সোর্সের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে চাঁদাবাজির মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকা থেকে আত্মগোপনে থাকলেও রবিবার রাতে স্থানীয়রা তাকে পেয়ে গণধোলাই দেন। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, পুলিশের সোর্সের পরিচয় দিয়ে মো.শাহাজান প্রকাশ আকাশ দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি করেছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে, আমি তো থানায় নতুন যোগদান করেছি। জনগন আটক করে রোববার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights