ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১০ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মাসুম চুল্লু মাসুম (২৮) ও মো. জাহাঙ্গীর (৩৮)।

র‌্যাব জানায়, রবিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় দেশীয় অস্ত্রসহ দস্যুতার প্রস্তুতিকালে দুজনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে দুটি ছোরা, একটি লোহার পাইপ, একটি হাতুড়ি, দুটি রশি, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয় বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights