শহীদরা জাতির সম্পদ, দলীয় ভিত্তিতে তাদের ভাগ করতে চাই না : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই।

শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি ময়দানে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর বলেন, শহীদদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব আছে। যারা লড়াই করে বুকের রক্ত দিয়ে এ সমাজের মুক্তি এনে দিয়েছেন তাদের পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই নৈতিক দায়িত্ব পালন করতে হবে। জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। জাতির অংশ হিসেবে আমরা এটকু দায়িত্ব পালনের চেষ্ট করেছি।
শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের পাশে গেছি অনুগ্রহ করার জন্য নয়। বরং আপনাদের দোয়া নিয়ে আমাদের বুকটা শীতল করার জন্য। আপনারা আমাদের অহংকারের পাত্র। আমাদের মর্যাদার পাত্র। আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তকে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদেরও আবু সাঈদরা ছিল। বাংলার শহীদরা ছিল।

তিনি আরও বলেন, প্রতিটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরির ব্যবস্থা করে। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারো করুনার পাত্র হয়ে না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights