ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিমানবন্দ‌রে তা‌কে বিদায় জানান প্রধান উপ‌দেষ্টা

অনলাইন ডেস্ক

সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফলপ্রসূ সফর শে‌ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছে‌ড়ে‌ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দ‌রে তা‌কে বিদায় জানান প্রধান উপ‌দেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

এর আগে আজ দুপুর সোয়া ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সেখানে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম সং‌ক্ষিপ্ত বৈঠক ক‌রেন। প‌রে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠক ক‌রেন তারা। বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকালে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ক‌রলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights