ভালুকায় শ্বাসরোধ করে মেয়েকে হত্যা, মা আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ৯ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তী নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মা কেয়া চক্রবর্তীর বিরুদ্ধে। এ ঘটনায় মডেল থানা পুলিশ কেয়া চক্রবর্তীকে আটক করেছে।

জানা গেছে, শুক্রবার বিকালে কেয়া চক্রবর্তী নিজের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে দরজা বন্ধ করে মৃতদেহের পাশে বসে থাকেন। খবর পেয়ে উপজেলার মেজর ভিটা এলাকার একটি আবাসিক বাসা থেকে রাতে দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহীন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন এবং তার বাবা প্রসেনজিৎ চক্রবর্তী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights