বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি রাজশাহীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাত ৯টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

৫ আগস্টের পর থেকে সজীব সাহা পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা আছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

তিনি আরও জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সজীবকে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights