কুলাউড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, পৃথিমপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিরা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রিপন বখশ ও রকি হাসান রিংকু।
ওসি গোলাম আপছার জানান, রোববার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights