মাগুরায় মাছ ধরতে গিয়ে ডিঙ্গি নৌকা ডুবে দুইজনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার বড় থৈপাড়া গ্রামে ডিঙ্গি নৌকায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে কমলেশ বিশ্বাস (৫০) ও কনক বিশ্বাস (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পাটধরা বিলে মাছ ধরতে যান তারা। এ সময় ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটলে ডিঙ্গি নৌকা নিয়ে তারা তলিয়ে যান।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বিল থেকে রাত ১১টার দিকে কনক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কমলেশ বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কমলেশ বিশ্বাস উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া গ্রামের কুমারেশ বিশ্বাসের ছেলে। অন্যদিকে মৃত কনক একই গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের ছেলে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওলি মিয়া।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, বুধবার বিকালে ওই দুই ব্যক্তি ডিঙ্গি নৌকা করে মাছ ধরতে যান পাটধরা বিলে। এ সময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাদের ডিঙ্গি নৌকাটি পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বুধবার রাত ১১টার দিকে একজনের এবং বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ওই দুই পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights