সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আয়োজনে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি:-
আজ মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে দিনাজপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর পক্ষ থেকে পুষ্প অর্পন সহ সকাল ১১ টায় ইউনিয়ন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি সাদাকাত আলী খান। বক্তব্য রাখেন,সাধারন সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সম্পাদক কোরবান আলী সোহেল, কোষাধ্যক্ষ বেলাল হোসেন রাজু,দপ্তর-সম্পাদক বেলাল হোসেন জয়,নিবাহী সদস্য রাকিবুল ইসলাম,রুবেল সরকার,সদস্য এন টি আই পলিটিক্স টিভির বার্তা-সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অসুস্থ সভাপতি জি এম হিরু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
