বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

জামালপুর জেলা প্রতিনিধি : রিপন রাজ

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা শেষে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

দুই বছর মেয়াদী এই কমিটিতে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি হেদায়েত উল্লাহকে সভাপতি ও আরটিভি প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়াও জিএম সাফিনুর ইসলাম মেজরকে সিনিয়র সহ: সভাপতি, আ: রাজ্জাক মাহমুদকে সহ সভাপতি , এসএম আশরাফুল আজমকে ও মনিরুজ্জামান লিমনকে যুগ্ন সাধারণ সম্পাদক, রকিবুল হাসান বিদ্রোহীকে কোষাধ্যক্ষ, আফজাল শরীফকে দপ্তর সম্পাদক, শাহজাহান পারভেজ শাহীনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক , ইলিয়াছ শাহকে সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সরকার আকতার হোসেন, রিপন রাজ , হারুন উর রশিদ ও এফএইচ ইমরুল কবিরকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়।

উপজেলা প্রেস ক্লাবের নতুনকে কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সুশীল ও সামাজিক সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights