নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

অনলাইন ডেস্ক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে ডাউয়াবাড়ী ইউনিয়নের বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়ে।

মৃত নাহিয়ান নুর আরবী, ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাননাথ পাটিকাপাড়া গ্রামের নুর আলমের মেয়ে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে প্রাননাথ পাটিকাপাড়া বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় নাহিয়ান নুর । মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। দীর্ঘসময় পার হয়ে গেলেও সে বাড়িতে ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।

পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে কয়েক ঘণ্টার চেষ্টা করেও তার কোনো খোঁজ না পেয়ে ফিরে যান। রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজের পর আজ সকালে তার লাশ উদ্ধার হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১২ অক্টোবর) থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights