পদ্মায় ২০ হাজার মিটার জালসহ পাঁচ জেলে আটক

মাদারীপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা শুরুর প্রথমদিন ইলিশ ধরার অপরাধে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল জব্দ ও পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় ইলিশ ধরার ট্রলার থেকে চারটি ব্যাটারি, দুইটি কন্ট্রোলার ও পাঁচ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত ১২ টা থেকে রবিবার ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে নৌ-পুলিশ ও মৎস্য অফিসের টিম পদ্মানদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় জাল, ব্যাটারি, কন্ট্রোলার ও মাছসহ অসাধু পাঁচ জেলেকে আটক করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রথম দিনের অভিযানে জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য কঠোর অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights