মেয়েকে ধর্ষণের অভিযোগ, মায়ের মামলায় বাবা গ্রেফতার

ফেনী প্রতিনিধি

সোনাগাজীতে নিজের কিশোরী মেয়েকে (১৬) ধর্ষণের মামলায় মোশারফ হোসেন (৪০) নামে এক চা দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) সকালে নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। মোশারফ আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর গ্রামের মুত হেদায়েতুল ইসলামের ছেলে এবং চরসোনাপুর গ্রামের চা দোকানি।

পুলিশ জানায়, ১১ অক্টোবর ভোর ছয়টার দিকে নিজ ঘরের মধ্যে কিশোরী কন্যাকে ধর্ষণ করে মোশারফ। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে রবিবার সকালে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে ভিক্টিম ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। পরে ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। মোশারফকে আদালতে হাজীর করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights