নারায়ণগঞ্জে বিশেষ টাস্কফোর্সের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালোচনায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুুরে ফতুল্লার দেলপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করার দায়ে শাকিল শাকিব ডিম হাউসকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। সেই সাথে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে।

বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, বিশেষ টাস্কফোর্সের অভিযানের অংশ হিসেবে আমরা বাজার মনিটরিং করি। এ সময় অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে আমরা একটি ডিমের আড়তে জরিমানা আরোপ ও আদায় করেছি। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতায় ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম ও পুলিশ সদস্যের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights