প্রকাশ্য দিবালোকে কিশোরের হাত কুপিয়ে বিচ্ছিন্ন

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে আল-আমিন(২০) নামে এক কিশোরকে কুপিয়ে হাত বিছিন্ন করে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার বিকালে সদর উপজেলার পাগলাকানাই ই্উনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারাত্বক আহত আল-আমিন রাজাপুর গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে। জানা যায়,গত রবিবার (১৩ অক্টোবর) পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জেনারুল মন্ডলের ছেলে সন্টু মন্ডলকে মারধোর করে কিশোর গ্যাংয়ের সদস্য লিংকন ও তার ভাই রাসেল।

এরপর ওই রাতে লিংকনকে খুঁজে না পেয়ে সন্টুর নেতৃত্বে প্রকাশ্যে সন্ধ্যায় পৃথক স্থানে ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। সন্টুকে সহযোগিতা করার অভিযোগে আল-আমিনকে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজাপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বা-হাত বিছিন্ন, ডান হাতে দুইটি কোপ, দুই পায়ে দুইটা করে ৪টা কোপসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান,গত রবিবার রাতের ঘটনায় এপর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে এবং ওই এলাকার পরিস্থিতি শান্ত করতে পুলিশের বিশেষ নজর রয়েছে। আশা করি খুব দ্রুতই শান্ত পরিবেশ ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights