ফিলিস্তিন ও লেবাননে হামলার প্রতিবাদে বগুড়ায় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
ফিলিস্তিন ও লেবানরের জনগণের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বগুড়ায় র‍্যালি ও সমাবেশ করা
হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বগুড়ার ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর হোসাইন, সহ-সভাপতি মীর সিদ্দিকুর রহমান, আল মোস্তফা
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইরানের (বাংলাদেশ শাখা) প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম, বগুড়ার শিবগঞ্জ এম এইচ কলেজের প্রভাষক শাহিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘অবৈধ দখলদার ইসরায়েল ফিলিস্তিন ও লেবাননে হামলা চালিয়ে অসহায় নারী, শিশু, যুবক ও বৃদ্ধদের হত্যা করেছে। বিশ্ব মানবতাকে অবজ্ঞা করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে। যা স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ। আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি।’
শেষে সমগ্র মুসলিম উম্মাাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights