ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ইউরোপ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপত্বিতে ও সহসভাপতি গোলাম কিবরিয়া শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রধান বাবু সুভাষ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জাহিদুল ইসলাম কামরুল।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে ডেনমার্ক সময় ১৯টা ১ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সস্পাদক নাঈম উদ্দিন খান, তথ্য ও গবেষণা সস্পাদক আবু সুহাব, আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক মিজানুর রহমান খান, রানা খান ও আবেদ সুজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপ-দপ্তর সস্পাদক এম এ শাহাদত বাবু, আইন বিষয়ক সস্পাদক রকিবুল ইসলাম রকি, পরিবেশ বিষয়ক সস্পাদক ইউসুফ আহমেদ, ধর্ম-বিষয়ক সস্পাদক সাইফুর রহমান সাঈদ, অর্থ সম্পাদক মো. শিপন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অস্থায়ী শহীদ মিনার নির্মাণে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মাসুদ আলম, শিপন মুহাম্মদ ও সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদেশের মাটিতে নতুন প্রজন্মকে বেশি বেশি বাংলা বলা ও বাংলা ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। মোমবাতি জ্বালিয়ে ২১ লিখনীর মাধ্যমে অনুষ্ঠানে সমবেত কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান গাওয়া হয়। অনুষ্ঠানের শেষে সকল ভাষা শহীদের জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights