ভোজ্যতেল আমদানি ও বিক্রিতে ভ্যাট ছাড়

অনলাইন ডেস্ক
বাজারে ভোজ্যতেলের দাম কমাতে সয়াবিন ও পাম তেলে আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও কেনাবেচার ওপর আরোপিত ভ্যাটে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআর জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রজ্ঞাপন কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে, রাজস্ব বোর্ড বিদ্যমান ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এছাড়া ভোজ্যতেলের উৎপাদন ও ব্যবসায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছে এনবিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights