রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন সৈয়দা রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক
রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চারটি কমিশন হলো স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারী বিষয়ক কমিশন ও শ্রমিক অধিকার কমিশন।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

চার কমিশন ও প্রধানের নাম :
১. স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ড. একে আজাদ খান।
২. গণমাধ্যম সংষ্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
৩. নারী বিষয়ক কমিশনের প্রধান শিরিন হক।
৪. শ্রমিক অধিকার সংষ্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।
এর আগে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার। আর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights