আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

অনলাইন ডেস্ক

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এতে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আউটসোর্সিং কর্মীদের অবরোধের কারণে আশপাশের সড়কের তীব্র যানজট। এতে অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights