কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ॥ নির্বাচনী তফসিল ঘোষনা
ঝিনাইদহ প্রতিনিধি ॥
দেশের দক্ষিণা ালের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে চিনিকলের গ্যারেজ সেড উপভিাগের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধথান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ – ৪ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।
সভাতে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনার জন্য আতাউল হক জিহাদকে নির্বাচন কমিশনার ও টিপু সুলতানকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। আরও সিদ্ধান্ত হয় শ্রম আইনে কোন ভোটার সদস্য দুটি শ্রমিক ইউনিয়নের সদস্য থাকতে পারবে না। এ হিসেবে মুসফিকুর রহমান ডাবলু ও আব্দুল হালিম মটর শ্রমিক ইউনিয়নের সদস্য থাকায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে তাদের দুজনের মোচিক শ্রমিক ইউনিয়নের সদস্য পদ বাতিল করা হয়। এছাড়া মিলের চুক্তি ভিত্তিক নিয়োগকৃত শ্রমিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, আ লিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক (কুষ্টিয়া) সিরাজুল ইসলাম,সুগার করপোরেশনের শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, স্থানীয় শ্রমিক নেতা সাজেদুল হক লিটন, বকুল হোসেন, শাহাদ আলী, বাবুল হোসেন প্রমূখ।
এ সভায়
প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, সকল ধরনের উৎপাদনে শ্রমিরাই গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে থাকে। তিনি বলেন, কালীগঞ্জ মোচিক শ্রমিক সংগঠনটি সারাদেশে মধ্যে বিশেষ ধরনের ঐতিহ্য বহন করে আসছে।
সভাটি স ালনা করেন মোচিকের প্রশাসন ও হিসাব বিভাগের সদস্য সাইদুর রহমান পিকু।
