দুই দিনের রিমান্ডে সুনামগঞ্জের সাবেক এমপি মানিক

সিলেট ব্যুরো

গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের মামলায় সুনামগঞ্জ-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে এই আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights