চট্টগ্রামে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. রাসেল ওরফে হিজরা রাসেন, মো. ইমন এবং মো. সুমন। বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে বকা দেয়ায় বাড়ি থেকে বের হয়ে স্কুল প্রাঙ্গনে চলে যায় সে। ওইখানে রাসেল ও তার সহযোগীরা ছাত্রীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে গণধর্ষণ করে। এসময় তাকে মারধর করে বিদ্যালয়ের পাশে ফেলে যায়। পরে বিদ্যালয়ের এক শিক্ষকের কল পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী চমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights