ইবির ফার্মেসি ও সাংবাদিকতা বিভাগে নতুন সভাপতি নিয়োগ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ফার্মেসি বিভাগে এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত দুই নতুন সভাপতি পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্বপালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে ফার্মেসি বিভাগে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া এ পদে দায়িত্বপালন করেন।
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। বাংলা বিভাগে শিক্ষকতা করছি। আগের অনেক সমস্যা এখনো বিদ্যমান রয়েছে। নানা সীমাবদ্ধতার কারণে হয়ত ত্রুটিগুলো রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিবর্তিত সময়ে আমাকে বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুটা খোঁজ নিয়ে জানাত পেরেছি নতুন বিভাগ হওয়ায় নানা সমস্যা রয়েছে। আমরা বিভাগটিকে ঢেলে সাজানোর স্বপ্ন বুনেছি। আমি সততা নিষ্ঠার সঙ্গে এবং সকলের সহযোগিতায় সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাব। এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের পড়াশোনার পরিবেশ গড়ে উঠুক এই প্রত্যাশা রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights