জয়পুরহাটে স্কাউট প্রতিষ্ঠাতার জন্মদিন পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নানা আয়োজনে স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১৬৬তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে জেলা কালেক্টরেট চত্তর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয় পরে সেখানে জন্মদিনের কেক কাটা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটের কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ। আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার আঃ মজিদ, সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, সহকারী কমিশনার আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক মুন্না, সিনিয়র রোভার মেট সালেহুর রহমান সজিব প্রমুখ। অনুষ্ঠানে কাব, স্কাউট, রোভার সদস্য ও লিডাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights