এবার পুলিশের ২৫২ এসআই প্রশিক্ষণার্থীকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ৮২৩ জনের মধ্যে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে শৃঙ্খলাজনিত।

এদের প্রশিক্ষণ শুরু হয়েছিল গত বছরের ১১ নভেম্বর, শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৪ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights