ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৫৩৮ মামলা, জরিমানা ৬২ লাখ

অনলাইন ডেস্ক
রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক হাজার ৫৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকাও জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। এ সময় ৭২টি গাড়ি ডাম্পিং ও ৩৪টি গাড়ি রেকার করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ এক হাজার ৩৮৬ টি মামলা করে। আর জরিমানা করা হয় ৫৫ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়া অভিযানকালে ৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৫টি গাড়ি রেকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights