বগুড়ায় হাইওয়ে পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগানে বগুড়ার শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে হাইওয়ে পুলিশ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প র‌্যালি ও লিফলেট বিতরণ করেছে।

এদিন সকাল ১০ শেরপুর উপজেলা পরিষদের সামনে একটি র‌্যালি করা হয়। র‌্যালিতে অংশ নেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম, উপপরিদর্শক আল আমিন, নুর হোসেন, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মোখলেছুর রহমানসহ উপজেলার মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
এরপর বেলা সাড়ে ১১ টায় বগুড়ার শাহজাহানপুর উপজেলায় পৃথক আরেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করে শেরপুর হাইওয়ে পুলিশ। সেখানে সচেতনামূলক র‌্যালি শেষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওয়াদুদ, উপজেলা প্রেসক্লাবের জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম, নিরাপদ সড়ক চাই এর সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক আনছার আলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights