রংপুরে কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর সিটি করপোরেশন ও জেলা সিভিল সার্জনের পৃথক পৃথক আয়োজনে স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রীদের ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর কাচারী বাজার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আজমল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাসিনুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রায়হান কবীর, রংপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমী আফরিদা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আব্দুল ওয়াহিদ, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় প্রমুখ।
অপরদিকে রংপুর সদরের সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলার সরকারী সিভিল সার্জন ডা: রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডব্রিউ এইচ ও এর ডা: মোঃ মাহবুবুল ইসলাম

উল্লেখ্য, ২৪ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights