রংপুরে অবৈধ জাল ও ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারি অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। পাশাপাশি ১৬৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে জেলায় ১৩ হাজার জেলেকে প্রণোদনা হিসেবে ২৫ কেজি করে চাল দেয়া হয়েছে।
জানা গেছে, রংপুর অঞ্চলের তিস্তা, ব্রক্ষ্মপুত্র ও ধরলা নদীতে এ বছর প্রায় সাড়ে ৩শ’ মেট্রিক টন ইলিশ পাওয়া গেছে। অথচ দুই বছর আগে ইলিশ প্রাপ্তির পরিমাণ ছিল মাত্র ৭০-৮০ টন। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে রংপুর অঞ্চলের নদ-নদীগুলো ইলিশের অভয়াশ্রম হতে পারে। এমনটা মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা।
রংপুর মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময়ে মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৬৩ কেজি ইলিশ জব্দ করে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights