গোপালগঞ্জে ৩৩ মামলার আসামি গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৩৩ মামলার আসামি রনি সিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) রাতে শহরের বিনাপানি স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, আসামি রনি সিকদার ওরফে মুতকুরা রনির বিরুদ্ধে একটি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা ছাড়াও ২টি ডাকাতি, ৩টি চাঁদাবাজি, ১০টি মারামারি এবং মাদক মামলা রয়েছে ১৬টি।
