গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও এলাকাবাসী জানান, বুধবার রাত ৮ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে পাশের আরও তিনজনের গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুরের দুটি, ডিবিএল এর একটি ও সারাবো ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৯টা ৮০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি, তদন্তের পর তা বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights