ছাত্রলীগকে নিষিদ্ধ করায় হাবিপ্রবিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আনন্দ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলে, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বিগত সরকার ছাত্রলীগকে ব্যবহার করে পিলখানা হত্যাকান্ড ঘটিয়েছিল, বিগত সরকার এই ছাত্রলীগকে ব্যবহার করে আমাদের ক্যাম্পাসগুলোকে মিনি-ক্যান্টনমেন্ট ও অস্ত্রাগারে পরিণত করেছিল। আমাদের ২৪-এর আন্দোলনে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আমাদের অসংখ্য ভাই ও বোনকে হত্যা এবং অনেককে শারীরিকভাবে বিকলাঙ্গ করেছে। আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করাতেই থেমে যাব না, বরং এই ছাত্রলীগ বিগত সময়ে যত অপকর্ম ছিল সেসব অপকর্মের অবশ্যই বিচার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights