ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ পাঁচ কোটি টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবির পৃথক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার হয়েছে। গত শুক্রবার রাতে আখাউড়ার বাউতলা সীমান্ত ও বিজয়নগরের চান্দুরা এলাকায় বিজিবি-২৫ ও বিজিবি-৬০ ব্যাটালিয়ন এ অভিযান চালায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১০টার দিকে বাউতলা এলাকায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের অভিযানে ৫,২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক মূল্য দুই কোটি ৬৩ লাখ টাকা। ২৫ ব্যাটালিয়নের অভিযানে রাত একটার দিকে চান্দুরা এলাকায় ৪৫০ কেজি জিরা, ৯৪২ মিটার সোফা ও কুশন কাভারের কাপড়, ১২,৮৪৭ পিস বিভিন্ন ওষুধ, ৬,৬৩৮ পিস সানগ্লাস, ২৮ পিস শাড়ি, ১,৭৪৩ পিস ডগ ফুড, ২৩,৫২০ পিস প্রসাধনী জব্দ করা হয়।

এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ৬১ লাখ ৩০ হাজার ৭৪০ টাকা। এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছিল বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights