আওয়ামী লীগ ইস্যুতে রিট নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

অনলাইন প্রতিবেদক

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সংক্রান্ত হাইকোর্টে দায়ের রিটের বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

এতে তিনি বলেন, “২টি রিট করেছি।
১. আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না, সে বিষয়ে প্রথম রিট।
২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল (রাজনৈতিক) সকল একটিভিটি (কার্যক্রম) থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট।
দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনও কথা রিটে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights