গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশটি করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম।
জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারী মো. ওবায়দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও. জহুরুল হক সরকার, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ, জামায়াতে ইসলাম পৌর শাখার আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, জামায়াত নেতা ফয়সাল কবির রানা, জামায়াত ইসলামী পৌর শাখার সেক্রেটারী আবু হাসান আকন্দ, ওবায়দুল হক, নুরন্নবী সরকার, মো. ফররুখ আহম্মদ, ওবায়দুর রহমান রাজু, শাহীন মাহমুদ, মাও: আব্দুর রহমান, মাও: জোবায়ের আলী, আনিছুর রহমান, আজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে ঢাকায় ছয়জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে হত্যা করে। আমরা খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights