নিউইয়র্কে বিনামূল্যে ‘ফ্লু-শট’ কর্মসূচি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানবাধিকার সংস্থা হিউমান সাপোর্ট করপোরেশনের উদ্যোগে বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ বছর ধরে অভিবাসনের মর্যাদাহীন প্রবাসীদের বিনামূল্যে টিকা দিচ্ছে এই সংস্থাটি।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শতাধিক প্রবাসীকে ফ্লু’র টিকা প্রদান করা হয়।
অভিবাসনের মর্যাদা না থাকলে বিনামূল্যে চিকিৎসা-সেবার ‘ইন্স্যুরেন্স কার্ড’ মেলে না। এর ফলে অনেক প্রবাসী উচ্চমূল্যে চিকিৎসা গ্রহণে সক্ষম হচ্ছে না বলেই ‘হিউম্যান সাপোর্ট সেন্টার’র পক্ষ থেকে সেবামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান আলী বলেন, হিউম্যান সাপোর্ট কর্পোরেশন’ একটি মানবিক সংস্থা। গত একযুগ ধরে আমরা বছরের বিভিন্ন সময়ে টিকাদান কর্মসূচির আয়োজন করে আসছি। বিশেষ করে যাদের হেল্থ ইন্স্যুরেন্স নেই, তাদের জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিনি আরও বলেন, প্রতি বছর গড়ে ৯০ লাখ থেকে ৪ কোটি আমেরিকান ফ্লু-তে আক্রান্ত হয় এবং মৃত্যুর সংখ্যা ৪১ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। অর্থাৎ এটি ভয়ংকর একটিম ঘাতক। এই পরিস্থিতির প্রেক্ষিতে ‘হিউম্যান সাপোর্ট সেন্টার’ জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিবাসনের মর্যাদা না থাকা প্রবাসীদের জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালন করছে। তিনি জানান, বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে সহায়তা করেছে ‘ওয়ালগ্রিন ফার্মেসি’।
কর্মসূচিতে ওয়ালগ্রিন ফার্মেসির ম্যানেজার কার্তিদা সাহ প্রবাসীদের টিকা দেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, কম্যুনিটি লিডার অজিৎ ভৌমিক, সিপিএ শামসুদ্দোহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights