গোপালগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেলা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়।

পরে জেলা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজুসহ উদীচী শিল্পীগো‌ষ্ঠীর শিল্পীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে পৌর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights