ব্রাহ্মণবাড়িয়ায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলভার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কের শিমরাইলকান্দি এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর থামার এস আই রেজাউল করিম ও নেয়ামত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে রিভলভারটি উদ্ধার করে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সদর থানা থেকে অস্ত্রটি লুট হয়।
