জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
জলবায়ু পরিবর্তন বিষয়ে জ্ঞান দক্ষতা বাড়ানোর ওপর কর্মশালা করেছে এক্সেস ফর অল প্রকল্প। বুধবার সাতক্ষীরার তালা উত্তরণ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়িত এক্সেস ফর অল, ইউরোপীয় ইউনিয়নের ব্র্যাক জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের সমন্বিত প্রকল্প।
প্রকল্পটি উপকূলীয় জলবায়ু পরিবর্তনের বিষয়ে জ্ঞান দক্ষতা বাড়ানোর জন্য কাজ করে আসছে। প্রকল্পটিতে প্রযুক্তিগত ভাবে কাজ করছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ মাস্ট্রিখট, ও ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গ।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব মাস্ট্রিখটের ডক্টর মো. নাদিরুজ্জামান, এসথার, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথের দেবযানী চৌধুরী, ইসরাত জাহান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইসরা তাহিয়া ইসলাম ও সামিরা জাহান। কর্মশালায় ক্লাইমেট চেঞ্জ বিষয়ক বিভিন্ন ধারণা দেওয়া হয়।
দক্ষিণ পশ্চিম অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঝড় জলোচ্ছ্বাস বেড়েছে যার কারণে উপকূলীয় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ে জলবায়ু পরিবর্তনের দক্ষতা বাড়ানোর কমিউনিটি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
