সাফে চ্যাম্পিয়ন বাঘিনীরা, তবুও কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা

অনলাইন ডেস্ক

নেপালকে টানা দ্বিতীয়বারের মতো হারিয়ে সাফে আবারও চ্যাম্পিয়ন বাঘিনীরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলোয়াড় ও স্টাফদের উল্লাস, উচ্ছ্বাস। অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেওয়া হলো ট্রফি। চললো ট্রফি নিয়ে ফটোসেশন। কিন্তু সেখানে খুঁজে পাওয়া গেল না বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারকে। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো উদযাপনেই সামিল হননি তিনি।

কেন এমনটি করলেন তিনি? জানা গেছে অভিমানে এবং ক্ষোভে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব ছেড়ে দিতে যাচ্ছেন এবং সেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।

বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর দায়িত্বে থাকতে চান না। ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। আর মেয়াদ শেষ হলেই বাংলাদেশ ছাড়বেন তিনি।
বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি গণ্যমাধ্যমে পিটার নিজেই নিশ্চিত করেছেন। এমন প্রশ্নের জবাবে পিটারে উত্তর, আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি। সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।

তিনি আরও বলেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।

বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights